আলসেমি
2026
কালকে কোন ক্লাস নাই,
ভীষণ খুশি আমি তাই,
ভোরে উঠার নেইকো তাড়া,
ঘুম হবে তাই হিসাব ছাড়া
হেলে দুলে উঠবো জেগে,
করবো ব্রাশ আস্তে ধীরে,
খাওয়ার বেলায় হাপুস হুপুস,
উঠবো খেয়ে গাপুস গুপুস
ভুড়ি দুলিয়ে টেবিল ছেড়ে,
পড়বো শুয়ে খাটের পরে,
চক্ষু মুদে, সময় ভুলে,
হারাবো আমি ঘুমের ঘোরে
ঘুমের পরে ঘুম দিবো কাল,
কাটবে ঘুমে সারাটা বেলা,
লেখা পড়ায় আর কর্মে কাজে,
একটু নাহয় করবো হেলা