বৃষ্টির পড়া
2026
বৃষ্টি পড়ে সকাল দুপুর,
রেজাল্টে এল বান
বাকি সবাই দেখলো বসে
সেই জোয়ার এর টান
বাইরে রোদে, আগুন জ্বলে,
এই বুঝি যায় প্রান,
বৃষ্টি পড়ে ঘরের ভিতর,
শোনো পেতে কান
বিবিএতে ৪ পেয়ে সে,
দেয়নি ছেড়ে হাল,
এমবিতেও বৃষ্টি পড়ে,
টের পাবে সব কাল
বৃষ্টি পড়ে, ঝড়ো হাওয়ায়,
পড়ছে দেখো বেশ,
রিভিশন টা দেওয়া বাকি,
আর বাকি সব শেষ!