ঝিমুনি

2026

কাজের গুতায় ঝিমিয়ে গেছে,
মহাকবি আজ,
টেবিল ছেড়ে নড়বো নাতো,
পড়লে পড়ুক বাজ !

ঘিলুতে আজ গিট্টু লেগে,
মনেতে নেই রস
কাব্য লেখার প্রজেক্ট নিলে,
পুরাই যাবে লস!

বসে বসে কোড লিখে যাই,
কবিতা আজ থাক,
মহাকবি হবোই হবো,
আর কটা দিন যাক!

দুষ্টুমি

← সব কবিতা