মিডটার্ম

2026

তন্দ্রায় আখি ভরে,
মুদে আসে চোখ,
এগ জ্যামে ভরাডুবি,
যদি হয় হোক

যতবার পড়ি আমি,
ততবার ভুলি,
বার বার আওড়াই,
তবু একই বুলি

স্ট্রাটেজি পাই নাকো,
ম্যানেজমেন্ট এ খুজেঁ,
বিজনেস এ পলিসিটা,
হাসে মোরে দেখে

লিনিয়ার ম্যাথ নিয়ে,
ভাবি বসে বসে,
সল্যুশান মেলে নাতো,
যত যাই কষে

সেলস যত করো তুমি,
অপারেশন্স শেষে,
একাউন্টিং না থাকলে তোমার,
এইচআর যাবে ফেসে

ফিন্যান্স এ টাইম ভ্যালু,
বন্ড নাকি শেয়ার?
ফর্মুলা দেখে ভাবি,
আই ডোন্ট কেয়ার

মিডটার্ম হলো শুরু,
কবে হবে শেষ?
কবে মোর যাবে কেটে,
নিদ্রার লেশ?

দুষ্টুমি

← সব কবিতা