নিয়তি
2026
অব্যক্ত ভালোবাসা
সেতো ব্যর্থ হওয়ার নিমিত্তে অনাদরে ফোঁটা ফুল
নাকি সে বসন্তের দখিনা পবন,
যে হাওয়ায় দুলে যায় তোমার কানের দুল
হয়তো বা স্রোতস্বিনীর বুকের জল
যে স্রোতে ভেসে যায় শান্ত নদীর দু-কূল
অব্যক্ত ভালোবাসা, নীরবে, নিঃশব্দে
পূর্ণ করুক তোমার হৃদয় -
ক্ষমা করে দিও মোর শত ভুল