পলিগ্লট
2026
“কোড ইজ পোয়েট্রি” - বলেছিলো ওয়ার্ডপ্রেস,
দিয়েছিলো প্রান ভরে, দিবা নিশি শত আশা,
কাব্যের সন্ধানে, ছুটেছিনু আমি তাই,
সপেছিনু তার তরে, মোর যত ভালোবাসা
দিন শেষে সিএমএসএ, খুজে ফিরি পথ আমি,
খুজে ফিরি ছন্দ, কবিতার সুরবানী
কখনোবা হতাশায়, লারাভেলে সুখ খুজিঁ
কখনোবা শুনি শুধু, সেনসিওর সিম্ফনী
রিয়েল টাইম, ওয়েব সকেট, আজকাল খুবই চলে,
টর্নেডো রিএ্যাক্টরে, করে ফেলি, ঝড় তুলে
ইভেন্ট লুপে প্রমিজ করি, টাস্কগুলো শেষ হবে
নন ব্লকিং আইও হবে, দিবা নিশি হেসে খেলে
কখনো বা জাভাস্ক্রীপ্ট, পাইথনে বাচি আমি,
কখনো বা নোড ছেড়ে, “গো”-র সাথে ভাব করি,
জ্যাঙ্গোর ওআরএম এ, মডেলিং করে ভাবি,
মঙ্গো যে ওয়েবস্কেল, সেটা কেন যাই ভুলি?