প্রিয়া
2026
কবিতায় সুর নেই,
মন ভরা ব্যাথা,
প্রিয়তমা বোঝে না যে,
হৃদয়েরই কথা
একাকী বিরহে আমি,
বসে একা একা,
পাশে তুমি নেই বলে,
সবই লাগে ফাকা
ভালোবেসে দূরে তুমি,
যেও নাকো প্রিয়া,
বচনে মোহিত করো,
ভরে দিও হিয়া
কাছে এসে, ডেকো মোরে,
থেকো মোর পাশে,
তোমারই মুখেতে জানি,
উষা দেবী হাসে!