প্রিয় ফুল
2026
শখের বাগানের এক কোনায়
পড়ে থাকে শ্বেত স্নিগ্ধ কাঠ গোলাপ
ধূলো জমে, আস্তরণে, সময় বয়ে যায়
অকারণ বিরহ, নিস্তব্ধ নির্জন আধার
আমি তবু ভালোবেসে যাই,
একাকী আমার মতো,
সে প্রিয় ফুল আমার -
তার মলিন স্নিগ্ধতা দোলা দিয়ে যায়
প্রেমের ঝড় ওঠে, হৃদয়ে আমার