প্রিয়তমা
2026
যদি বেচেঁ থাকি প্রিয়তমা,
এই দু:সময়ের শেষে
দুপুর রোদে ভিজবো আমি
তোমার পাশে বসে
শ্যাওলা ধরা লেকের পাড়ে
ক্লান্ত বিকেল বেলা
তোমার চোখে হারিয়ে যাবো
দেখবো রঙ্গের মেলা
গুনগুনিয়ে গাইবো মোরা
কত গানের সুর
হারিয়ে যাবো সুরের তালে
যাবো বহুদূর
তোমার হাতে হাতটি রেখে
কেটে যাবে বেলা,
ভালোবাসি তোমায় আমি,
হবে নাকো বলা
তবুও তুমি আমায় পাবে,
খুজে হৃদয় মাঝে
তোমার পাশেই হাটছি দেখো
সকাল সন্ধ্যা সাঝে