প্রত্যাবর্তন

2026

কাব্য প্রতিভারে তব
করি অবহেলা
কাব্য বিহনে আজি,
গেলো কত বেলা

আর কত রবে দ্বিধা
আর কত দ্বন্দ
হৃদয়ের দ্বার রবে
আর কত বন্ধ?

হিয়ার বাঁধন ছিড়ি
ছুটে যাবো বহুদূর
পথে পথে খুঁজে নেবো
পথহারা শত সুর

পথহারা সুরগুলো,
ভালো কি বা মন্দ
এক হয়ে মিশে যাক
মিলে যাক ছন্দ

ছন্দের বন্ধনে
গেথে মোর ভাবনা
ফেইসবুকে মহাকবি
লিখে যাক কবিতা

ছোট ছোট ছন্দে,
শত অনুকাব্য
একদিন গড়ে দেবে
ঠিকই মহাকাব্য

দুষ্টুমি

← সব কবিতা