স্মৃতি
2026
বর্ষণের এই রাতে, জানালায় বসে একা
চুল নিয়ে খেলো আনমনে? ক্লান্ত হৃদয়?
পরাহত স্বপ্নের ঘোরে ঘোর অমানিশা -
বিনিদ্র রজনী, সময়ওকি হয়নি সদয়?
দ্বিধা আর দূরত্বে, বর্ষা ধারার মতো
যেই ভালোবাসা ঝরে গেছে অঝর ধারায়
ভুলে যাওয়া যত স্মৃতি আর কেটে যাওয়া সময়
তারা কি তোমায় এখনো হাসায়, এখনো কাঁদায়?