তাপদাহ
2026
সূর্য তুমি মামা মোদের,
খেপেছো কেন তবে?
ভাগনেরা সব যাচ্ছে মরে,
থামবে তুমি কবে?
রাস্তা ঘাটে, প্রাণ চলে যায়,
খাঁ খাঁ রোদের তাপে,
আকাশটাকে দাও না এবার,
মেঘের তরে সপে!
আকাশ চিরে বৃষ্টি নামুক,
নামুক অঝোর ধারায়,
শান্ত হোক প্রানগুলো সব,
স্বর্গ নামুক ধরায়!
সূর্য মামা, নাও না ছুটি,
সবুজ উঠুক হেসে
সাতটি রঙে রংধনুটা,
হাসুক বর্ষা শেষে!