তুমি বনলতা নও
2026
হাজার বছর, হয়নি হাটা,
দেখিনি ঘুরিয়া কিছু,
ক্ষনিকে পেয়েছি, তোমারো দেখা,
ছুটেছি তোমারি পিছু
বনলতা সেন, দেখিনি তারে,
শুনেছি তাহার রূপ,
মম হৃদয়ে, তারও চেয়ে দামী,
হে সুন্দরী, শোভা অপরূপ
বিদিশার নিশা, খুজিয়া দেখিনি,
তোমারো স্বর্ণ কেশে
সপেছি হৃদয়, তোমারো চরণে
ক্ষনিকের হাসি হেসে
নয়নে তোমার, খুজেঁ পাই আমি,
হাজারো স্মৃতির ভীড়,
নাইবা হলো, দুনয়ন তোমার,
ছোট্ট পাখির নীড়
বনলতা সেন, খুজিঁনি কভু,
খুজেঁছি আমি যারে,
খুজেঁ ফিরি আজও, খুজেঁ ফিরি তারে,
তব দ্বারে দ্বারে
চকিতে ফিরিয়া, আমারে দেখিয়া,
যদি কভু ডাকো মোরে,
বাহুডোরে ফের, বাধিঁব তোমরে,
রাখিব মম অন্তরে!