বিদায়
2026
হয়তো তোমারে বাসিনি ভালো
হয়তো বেসেছি অল্প
মানে অভিমানে, কেটে গেলো বেলা
রয়ে গেলো শত গল্প
নয়নে নয়নে, হয়নিকো কথা
দেখিনি নয়ন তুলে
তোমার হাসিতে, চকিতে হাসিয়া
অভিমান গেছি ভুলে
যাও চলে যাও, নিজের মত
সুখ যদি পাও তাতে
তোমায় ছাড়া, কাটবে বেলা
যেমন গিয়েছে কেটে
চোখের কোনায় আপন করে
আমার ছিলে তুমি
যতই দূরে হার়িয়ে যাও
আমি কি তোমায় ভুলি?
আমার ছিলে, আমার রবে
আমার হৃদয় মাঝে
তোমায় ভেবে হাসবো আমি
কাদবো সন্ধ্যা সাঝেঁ